বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   121 বার পঠিত

কালিগঞ্জে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে সকলের কাছে পৌঁছে দিতে ঝিনাইদহের কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ এপ্রিল বুধবার সকালে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ খেলার আয়োজন করা হয়।

এ সময় স্কুল মাঠে দুরদূরান্ত থেকে আগত লাঠিয়াল দল অংশগ্রহণ করেন। এরকম জমজমাট খেলা দেখতে মাঠে জড়ো হন হাজারো দর্শক। ঢাক-ঢোল আর কাঁসার ঘণ্টার তালে তালে জমে উঠে স্কুল মাঠ এলাকা। প্রতিপক্ষের আঘাত ঠেকাতে আর পাল্টা আক্রমণে মেতে ওঠেন লাঠিয়ালরাও। বর্ণাঢ্য পরিবেশ ও লোকজ সংগীতের তালে তালে প্রদর্শিত হয় নানান আকর্ষণীয় লাঠি-কৌশল, যা উপভোগ করেন স্থানীয় জনতা। দৃষ্টিনন্দন এই কসরতে উচ্ছাসিত দর্শকেরা করতালি আর উৎসাহে ভরিয়ে তোলেন মাঠপ্রাঙ্গণ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

Facebook Comments Box

Posted ১০:০৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া