মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোপ ফ্রান্সিস আর নেই

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২১ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   122 বার পঠিত

পোপ ফ্রান্সিস আর নেই

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। স্থানীয় সময় ইস্টার মানডে (সোমবার) ৭টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভ্যাটিকান কর্তৃপক্ষ এক ভিডিও বার্তায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

আর্জেন্টিনায় জন্ম নেওয়া পোপ ফ্রান্সিস ছিলেন প্রথম লাতিন আমেরিকান ও প্রথম অ-ইউরোপীয় পোপ। তার আগে দীর্ঘ এক হাজার বছরেরও বেশি সময় ধরে ইউরোপীয় পোপরা ক্যাথলিক খ্রিস্টানদের নেতৃত্ব দিয়েছেন।

সম্প্রতি গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন পোপ ফ্রান্সিস। গত ১৪ ফেব্রুয়ারি তিনি রোমের জেমেলি হাসপাতালে ভর্তি হন। তবে সে যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান। দীর্ঘ পাঁচ সপ্তাহ চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে পান পোপ। এরপর পবিত্র ইস্টার সানডে উপলক্ষে রবিবার ভ্যাটিকানের সেন্ট পিটারস স্কয়ারে ব্যাসিলিকার বারান্দা থেকে উচ্ছসিত হাজার হাজার জনতার উদ্দেশে হাত নেড়ে শুভকামনা (হ্যাপি ইস্টার) জানান তিনি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, পোপ ফ্রান্সিসের দুই ফুসফুসেই নিউমোনিয়া ধরা পড়ে। পাশাপাশি অন্যান্য সংক্রমণে আক্রান্ত হন তিনি। তরুণ বয়সে প্লুরিসি রোগে আক্রান্ত হয়েছিলেন পোস। সে সময় তার ফুসফুস আংশিকভাবে অপসারণ করা হয়। আর এ কারণে তার নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। সূত্র: আল-জাজিরা, ফ্রান্স২৪, বিবিসি

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৯:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Hello world!
(128 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া