বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   62 বার পঠিত

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

বনানীতে কংক্রিট রেডি-মিক্সের ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ ২৫ মে রবিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করেছে বলে বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানিয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত দুই ব্যক্তি মোটরসাইকেলে করে বনানী ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন।

এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে তারা রাস্তায় পড়ে যান এবং ওই ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি বনানী থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিস লিমা খাতুন বলেন, আমরা খবর পেয়ে দুইজনের লাশ উদ্ধার করেছি। কিন্তু তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ৮:৩৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া