বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   105 বার পঠিত

সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে। আজ ২৬ মে সোমবার সকালে কাজিপুর সরকারী মনসুর আলী কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে বিভিন্ন ধরনের প্রায় দেড় হাজার রোগীকে এই সেবা দেওয়া হয়।

এ প্রসঙ্গে লেফটেন্যান্ট কর্ণেল আনোয়ার পারভেজ ভূইয়া বলেন, বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা ক্যাম্পে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনী, শিশু ও চর্ম রোগে আক্রান্ত ১ হাজার ৪৯৩ জনকে চিকিৎসা প্রদান এবং প্রায় ৫১ প্রকারের ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

জটিল রোগীদের জন্য বিশেষ চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। সেনাবাহিনী প্রধানের প্রত্যয়ে অনুপ্রাণিত হয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকেই এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অসহায় ও সুবিধা বঞ্চিত জনগণের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মকান্ড চালিয়ে যাবে।

Facebook Comments Box

Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া