বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ব্যাপক প্রস্তুতি

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ০২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   111 বার পঠিত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ব্যাপক প্রস্তুতি

ঈদুল আযহা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও কর্মস্থলে ফেরা এবং যানজট নিরসন সংক্রান্তে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ জুন রবিবার মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান (গ্রেড-১) মো. ইয়াসীন।

মতবিনিময় সভা বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান।

সভায় বিআরটিএ চেয়ারম্যান বলেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সড়ক মেরামত, বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং অসম্পূর্ণ ফ্লাইওভারগুলো দ্রুত মেরামত ও চালু করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হবে।

জিএমপি কমিশনার বলেন, ঈদের সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পুলিশি টহল ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করাসহ সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হবে।

এ সভায় উপস্থিত ছিলেন- গাজীপুর সিটি করপোরেশনের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের প্রতিনিধি, নির্বাহী প্রকৌশলী-সওজ, জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোহাম্মদ তাহেরুল হক চৌহান।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- পুলিশ সুপার-গাজীপুর, পুলিশ সুপার-ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, উপ-পুলিশ কমিশনার এবং বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন, বাস পরিবহণ মালিক সমিতি, গাজীপুর জেলা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা। এ উপলক্ষে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

Facebook Comments Box

Posted ৮:০০ পূর্বাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া