বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রেললাইনে আড্ডা দিতে গিয়ে তিন যুবক নিহত

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   121 বার পঠিত

রেললাইনে আড্ডা দিতে গিয়ে তিন যুবক নিহত

চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে রেললাইনে বসে আড্ডা দেয়ার সময় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। ১৯ জুন বৃহস্পতিবার রাত ৯টার দিকে জোরারগঞ্জের বিএসআরএম ফ্যাক্টরি সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮)। নিহতদের সবার বাড়ি মীরসরাই উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। নিহত তিন যুবকের শরীরে হাড় ভাঙা ও নানা আঘাতের চিহ্ন ছিল। পুলিশ আসার আগেই এখান থেকে স্বজনেরা তিন যুবকের লাশ নিয়ে যায়। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ট্রেনে কাটা পড়ে ১৮ থেকে ২০ বছর বয়সী তিন যুবকের মৃত্যু হয়েছে। যতটুকু জেনেছি তারা রেললাইনে বসে আড্ডা দিচ্ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া