বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় দফা দাবিতে

শ্রীপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ২৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   119 বার পঠিত

শ্রীপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

গাজীপুরের শ্রীপুরে ছয় দফা দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হেল্থ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন শ্রীপুরের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করে শ্রীপুরে কর্মরত স্বাস্থ্য সহকারীরা। আজ ২৪ জুন মঙ্গলবার সকাল ৮ টা থেকে শুরু হয়ে সকাল ১০টা পর্যন্ত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

শ্রীপুর উপজেলা হেল্থ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমীরুজ্জামান জানান, বেতন বৈষম্য নিরসনে ছয় দফা দাবিতে নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ( বিজ্ঞান)-সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন-সাভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতি ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। তিনি আরো জানান স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছি। সরকার আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে। আমরা সৃষ্টির সেরা জীব শিশুদেরকে ০ থেকে ১৮ মাসের শিশু, কিশোরী, গর্ববর্তী মহিলা ও করোনা কালীন সময়ে জীবনের ঝুকি নিয়ে করোনার টিকাসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি। তারপরও সরকার আমাদের দীর্ঘদিন ধরে ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে। তাই আমরা সরকারের কাছে আহব্বান জানাই, আমাদের দাবিগুলো মেনে নিয়ে স্বাস্থ্য সহকারীদের বৈষম্য দুর করুন।

শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শেখের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেল্থ এ্যাসিস্ট্যান্ট গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি শাহিন আলম, মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ রুহুল আমিনসহ শ্রীপুরে কর্মরত সকল স্বাস্থ্য সহকারীবৃন্দ।

Facebook Comments Box

Posted ৯:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া