বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বীজ ও সার, চারা গাছ বিতরণ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   215 বার পঠিত

গাজীপুরে বীজ ও সার, চারা গাছ বিতরণ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২/২০২৫-২৬ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার, নারিকেল, লেবু, আম ও তাল চারা এবং শিক্ষার্থীদের বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। আজ ২৬ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত অপু পরিচালক মো. আব্দুল মতিন বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কৃষিবিদ অফিসার ফারজানা তাসলিম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ১১০০ কৃষককে রোপা আমন (উফশী জাত) ধান বীজ ও সার প্রদান করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি রোপা আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

এছাড়া, ৪০০ জন কৃষককে ৫টি করে নারিকেল চারা, ২০০ জন কৃষককে লেবু চারা, ১৩০ জন কৃষককে ৫টি করে আম চারা, ২০০ জন কৃষককে ৫ প্রকারের সবজি বীজ, বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠানকে ৮০০টি নারিকেল চারা এবং কৃষক সংগঠনকে ৩০০টি তাল চারা বিতরণ করা হয়।

শুধু কৃষকদের মধ্যেই সীমাবদ্ধ না থেকে, পরিবেশ ও বৃক্ষপ্রেম ছড়িয়ে দিতে ২৫০০ জন শিক্ষার্থীর মাঝে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উম্মে রোমান চৌধুরী, মাহফুজা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. হাসান আলীসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কৃষক ও কৃষক সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ৪:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া