বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে লরির ধাক্কায় পাঁচ বছরের শিশু নিহত

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   সোমবার, ০৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   107 বার পঠিত

চট্টগ্রামে লরির ধাক্কায় পাঁচ বছরের শিশু নিহত

সংগৃহীত ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিক্সার পেছনে লরির ধাক্কায় আলিফা (৫) নামের এক শিশু নিহত হয়েছে। আজ ৭ জুলাই সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিরসরাই পৌরসদরের কলেজ রোড মুখে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফা উপজেলার হাইতকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম হাইতকান্দি এলাকার গাজী ভূইয়াঁ বাড়ির মো. জহির উদ্দিনের মেয়ে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মফিজুল ইসলাম বলেন, সিএনজি চালিত অটোরিক্সাটি কলেজ রোডের মুখে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় একটি লরি ব্রেক-ফেল করে অটোরিক্সার পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায় এবং শিশু আলিফা গাড়ি থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়।

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহাম্মদ রুম্মান বলেন, হাসপাতালে আসার আগে শিশু আলিফার মৃত্যু হয়েছে। মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, সোমবার বিকেলে মিরসরাই পৌরসদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি লরি (চট্ট মেট্রো-ঢ-৮১-১১৩১) ব্রেক-ফেল করে সিএনজিচালিত অটোরিক্সার (চট্টগ্রাম-থ-১২-৯৫৫০) পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে গিয়ে আলিফা (৫) নামের এক শিশু ঘটনাস্থলে মারা যায়।

তিনি আরো বলেন, আমরা আসার আগে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে চলে গেছে। লরি চালক এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ২:০৭ অপরাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া