অনলাইন ডেস্ক | সোমবার, ২০ মে ২০২৪ | প্রিন্ট | 270 বার পঠিত
হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা ও দাফনের দিন নির্ধারণ করা হয়েছে। বুধবার রাইসির জন্মভূমি তাবরিজে এসব আনুষ্ঠানিতকা সম্পন্ন হবে বলে দেশটির সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে।
ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের কর্মকর্তাদের বরাতে তাসনিম আরো জানিয়েছে, প্রেসিডেন্টের পাশাপাশি তার নিহত সফরসঙ্গীদেরও তাবরিজে দাফন করা হবে। গতকালই তাবরিজের উদ্দেশে রওনা করেছিলেন রাইসি ও তার সফরসঙ্গীরা।
তার আগে, মরদেহগুলো তাবরিজের ফরেনসিক বিভাগে রাখা হবে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক আনুষ্ঠানিক বিৃবতিতে প্রেসিডেন্ট রাইসির স্মরণে পাঁচদিনের শোক ঘোষণা করেছেন।
গতকাল আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে একটি বাঁধ উদ্বোধন করেন ইব্রাহিম রাইসি। এরপর সেখান থেকে হেলিকপ্টার যোগে ইরানি প্রদেশ পূর্ব আজারবাইজানের তারবিজে আসছিলেন তিনি।
তার সঙ্গে ওই একই হেলিকপ্টারে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাব্দুল্লাহিয়ান। এছাড়া আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা একই হেলিকপ্টারে রাইসির সফর সঙ্গী হয়েছিলেন।
পরে দুর্ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে উদ্ধার অভিযানও সমাপ্ত করা হয়েছে।
ইরানের রেড ক্রিসেন্ট সোমবার বলেছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং অন্যদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর এর মাধ্যমে উদ্ধার অভিযানও শেষ হয়েছে।
Posted ১১:০৩ পূর্বাহ্ণ | সোমবার, ২০ মে ২০২৪
brahmanbaria2usa.com | faroque