শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বৈষম্য বিরোধী ছাত্রদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   266 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বৈষম্য বিরোধী ছাত্রদের মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের মতবিনিময় সভা আজ ৮ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত সমন্বয়করা বলেন, সাধারণ শিক্ষার্থীরা বই খাতা নিয়ে ক্যম্পাসে ফিরতে চাই। এখন দেশে একটা অরাজকতা পরিস্থিতি চলছে এই জন্য শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা সাময়িক নিয়ন্ত্রণের জন্য ট্রাফিকের দায়িত্ব এবং বাজার মনিটরিং এর দায়িত্ব পালন করছে। তবে দেশের অবস্থা ঠিক হলে আমরা পড়ার টেবিলে ফিরে যাবো। আমরা চাই দেশে আর কোনো দূর্নীতি অনিয়ম না থাকুক, যেখানে দুর্নীতি হবে সেখানেই সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে। লেজুর বৃত্তিক রাজনীতির বিরোধিতা করে তারা বলেন আমাদের ক্যম্পাসে কোনো প্রকার রাজনৈতিক দলের আধিপত্য চাই না। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে সুস্থ ধারার ছাত্র নেতৃত্ব গড়ে তুলতে চাই।

এসময় উপস্থিত ছিলেন সানিউর রহমান, ফাহিম মুনতাসির, শাহ আলম পালোয়ান, মানজারুল হাসান মকবুল হাসান মারুফ, মুনিয়া, নিশো, তিশা রাণী পোদ্দার, জান্নাত, রেজুয়ানুল ইসলাম রাতুল, রূপম ধর, বসির, তাজিম, মুনিয়া মাহিন উদিচী, আসাদ প্রমুখ।

এসময় সম্বনয়কারীরা সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ১২:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া