নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 123 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ নভেম্বর রবিবার বিকেল ৩টায় গভ. মডেল গার্লস হাই স্কুলে এ আয়োজন কর হয়। স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। সাংবাদিক শাদাত হোসেন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু, আবৃত্তিকার সোহেল আহাদ, ফাহিম মোন্তাসির, চিত্রশিল্পী দিপ্ত মোদক, সাংবাদিক শফিকুল আলম প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন গভ. মডেল গার্লস হাই স্কুল ও রানার্সআপ হয়েছেন নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় বিতর্ক ক্লাব।
Posted ২:৫০ অপরাহ্ণ | রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah