মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার সশস্ত্র বাহিনী দিবস পালিত

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   97 বার পঠিত

বগুড়ায় প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার সশস্ত্র বাহিনী দিবস পালিত

বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে। আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জিলা স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) বগুড়া জেলা শাখা এ দিবসটি উদযাপন করে।

সংস্থার বগুড়ার সভাপতি সার্জেন্ট এ কে এম আজাদ মিয়া (অবঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা।

এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) বগুড়া জেলা শাখার প্রধান উপদেষ্টা এ কিউ এম ডিসেন্ট আহম্মেদ সুমন, ধ্রুপদী বিল্ডার্স এন্ড প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান কর্নেল (অবঃ) মোঃ জগলুল আহসান, বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান (অবঃ), বাংলাদেশ নৌ বাহিনীর সদস্য (অবঃ) বীর মুক্তিযোদ্ধা এ কে এম রশীদ, সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সার্জেন্ট মোহাম্মাদ খোরশেদ আলম (অবঃ), সাংগঠনিক সম্পাদক ল্যান্স কর্পোরাল মোঃ আনোয়ার হোসেন (অবঃ), বগুড়ার ব্যবসায়ী মনিরুজ্জামান মনির, সোলায়মান আলী, শাহজাহান আলী আকন্দ, বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ দেলোয়ার হোসেন দুলাল (অবঃ), সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট মোঃ আব্দুল বাতেন (অবঃ), সদর উপজেলার সভাপতি সার্জেন্ট এ বি এম রেজাউল করিম হিমু (অবঃ), সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ আজাদুল হক আজাদ (অবঃ) প্রমুখ।

Facebook Comments Box

Posted ২:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া