বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   113 বার পঠিত

সরাইলে মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বেসরকারি কেজি স্কুলের মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা ২০২৪ অত্যন্ত আরম্ভরপূর্ণ আনন্দঘন পরিবেশে আজ রবিবার সরাইল উপজেলার অরুয়াইল ফুলকলি কিন্ডার গার্টেন স্কুলে অনুষ্ঠিত হয়েছে। চুন্টা, পানিশ্বর, চাতলপাড়, পাকশিমুল ও অরুয়াইল সহ মোট ৫ ইউনিয়নের ১৮টি কেজি স্কুলের ৮৩৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। প্রথম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মোট ২শত শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন অরুয়াইল ফুলকলি কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ আব্দুল হামীম। প্রায় ২ ঘন্টা ব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সার্বিক তদারকি ও পৃষ্ঠপোষকতায় এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম, পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ তাহের উদ্দিন, অ্যাড. জালাল উদ্দিন, সিরাজুল ইসলাম, উত্তম ঘোষ, এ কে এম আল আমিন, অরুয়াইল কলেজের প্রভাষক রেহান উদ্দিন, হিরা মাস্টার প্রমুখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ জানান, শিশুদের মেধাবিকাশে ছোট বেলা থেকেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে আগামী পৃথিবীর বৃহৎ পরিসরের প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরী করার প্রয়াস পাবে।

Facebook Comments Box

Posted ৫:২৫ অপরাহ্ণ | রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া