অনলাইন ডেস্ক | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 111 বার পঠিত
২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার আবেদন ফরম পূরণ আগামী ২ মার্চ থেকে শুরু হবে। এজন্য আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী পরীক্ষার (টেস্ট পরীক্ষা) ফলাফল প্রকাশ করতে হবে। এ নির্দেশনা জানিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে চিঠি দেওয়া হয়েছে। আজ ২ ডিসেম্বর সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
Posted ৫:৪০ অপরাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah