বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পৌর ডিগ্রি কলেজ মিলনায়তনে শিক্ষার মানোন্নয়নে যৌথ পরামর্শ সভা

-প্রেস বিজ্ঞপ্তি   |   বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   102 বার পঠিত

পৌর ডিগ্রি কলেজ মিলনায়তনে শিক্ষার মানোন্নয়নে যৌথ পরামর্শ সভা

ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ মিলনায়তনে ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের শিক্ষার মান উন্নয়নে যৌথ পরামর্শ সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবু হরিলাল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব এ.বি.এম. মোমিনুল হক। ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন উপাধ্যক্ষ আসমা বানু, শিক্ষক প্রতিনিধি ফরিদ আহমেদ, সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাসুম মিয়া।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ এ ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন শীপ অর্জন করে। পাশাপাশি ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত সকল শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়ার পাশাপাশি ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।

উল্লেখ্য, ছাত্র ছাত্রীদের পাশাপাশি গত ০৯/০১/২০২৫ইং তারিখ অভিভাবকদের সাথে নিয়ে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আরেকটি যৌথ পরামর্শ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলহাজ্ব এ.বি.এম. মোমিনুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, ছাত্র ছাত্রীবৃন্দ মাদক এবং মোবাইল থেকে নিজেদের নিরাপদ দূরে রেখে, ধর্মীয় নৈতিক মূল্যবোধে উজ্জেবিত হয়ে লেখাপড়ার পাশাপাশি কুকারিকুলাম কর্মকান্ডে সফলতার সাথে যেন সম্পৃক্ত থাকে।

তিনি আরো বলেন কলেজে সীমিত সাধ্য ও সামর্থের ভিতর কলেজের ও ছাত্র ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নে যা যা করণীয় সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে তিনি তা করতে পিছপা হবেন না।

Facebook Comments Box

Posted ৪:৪৭ অপরাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া