বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার পর বিএসএফের ফেরত

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   83 বার পঠিত

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার পর বিএসএফের ফেরত

অনলাইন ডেস্ক :
দিনাজপুরের বিরলের এনায়েতপুর সীমান্তে আল আমিন নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার সাড়ে ৬ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর আগে আজ শুক্রবার সকাল ৯টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্তের শূন্য রেখার ৩২৩নং পিলারের পাশে থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করে এবং এলাকার পরিস্থিতি থমথমে হয়ে যায়।

কৃষক আলামিন বিরল উপজেলার ধর্মপুর ইউপির এনায়েতপুর দ্বীপনগর গ্রামের আইজ উদ্দিনের ছেলে।

ইউপি সদস্য আবু সুফিয়ানসহ স্থানীয়রা জানান, কৃষক আলামিন শুক্রবার সকাল ৯টার দিকে বিরল এনায়েতপুর সীমান্তের দ্বীপনগর গ্রামে শূন্য রেখার ৩২৩নং পিলারের পাশে নিজ জমিতে কাজ করছিল। এসময় বিএসএফ সদস্যরা এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানালে বিকাল সাড়ে ৩টায় ৩২৩ নং মেইন পিলারের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে কৃষক আলামিনকে ফেরত দেয় বিএসএফ।

পতাকা বৈঠকে বর্ডার গাড বাংলাদেশ বিজিবি এর পক্ষে নেতৃত্ব দেন, দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম এবং ভারতের বিএসএফ এর পক্ষে ৯০ বিএসএফ কমান্ডিং অফিসার বিপিন কুমার। তবে কি কারণে ওই কৃষককে আটক করে নিয়ে যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে দিনাজপুর-৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আহসান-উল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টয় ৩২৩ নং মেইন পিলারের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে কৃষক আলামিনকে ফেরত দেয় বিএসএফ।

Facebook Comments Box

Posted ৫:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া