বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের জানাযায় ছেলের মৃত্যু!

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   82 বার পঠিত

মায়ের জানাযায় ছেলের মৃত্যু!

মৃত্যুর বিষয়টি নিহত ইয়াছিন প্রধানের ছোট ভাই মো. বাবর আরিফ নিশ্চিত করেছেন। এ ঘটনায় নান্দুরকান্দি ও আশপাশের গ্রামজুড়ে চলছে শোকের মাতম।

জানা যায়, ইয়াছিন প্রধানের মা আনোয়ারা বেগম (৮২) বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে মারা যান। মায়ের মৃত্যুতে খুব কান্নাকাটিও করেছিলেন ইয়াছিন প্রধান। মৃত্যুর শোক সইতে না পেরে জানাযা অনুষ্ঠিত হওয়ার আগেই স্ট্রোক করেন ইয়াছিন প্রধান। সেখান থেকে সুজাতপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইয়াসিন প্রধানের মৃত্যুতে তার মায়ের জানাযা দিতে আসা লোকজন ও আত্মীয়-স্বজন হতভম্ব হয়ে পড়েন।

মৃত ইয়াছিন প্রধানের ছেলে সায়মন হোসেন লাদেন কান্না জড়িত কন্ঠে বলেন, আমার বাবা আমার দাদিকে খুব ভালোবাসতেন এবং আমার দাদিকে সব সময় সেবা যত্ন করতেন। সকালে দাদি মারা গেলে আমার বাবা খুব ভেঙে পড়েন। আসর নামাজের পরে সবাই দাদির জানাযা একত্রিত হলে ঠিক ওই মুহূর্তেই আমার বাবা স্ট্রোক করেন। পরে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা আমার বাবাকে মৃত ঘোষণা করেন। এখন আমি কি করবো বুঝতে পারতেছি না। আমি এতিম হয়ে গেলাম।

ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী জানান, বিষয়টি খুবই মর্মাহত। আমার কাছে খুব খারাপ লাগতেছে। ইয়াসিন প্রধানের ছোট ভাই বাবর আরিফ সমাজের দীর্ঘদিন ধরে অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করে আসছে। আমি এবং আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

Facebook Comments Box

Posted ৬:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া