হাকিকুল ইসলাম খোকন | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 117 বার পঠিত
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২০০৩ সালে বাংলাদেশ সরকার অনুমোদিত মানবাধিকার সংস্থা – হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র মাতৃভাষা পদক -২০২৫ প্রদান ও বর্নিল স্মরনিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪ টায় জহুর হোসেন চৌধুরী হল, জাতীয় প্রেস ক্লাব,ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, অবসরে বিচারপতি, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর সভাপতি এমএম ইকবাল আলমগীর।
Posted ৬:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah