বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ধর্ষকদের ফাঁসির বিক্ষোভ মিছিল

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   121 বার পঠিত

নবীনগরে ধর্ষকদের ফাঁসির বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে আজ দুপুরে ধর্ষকদের ফাঁসির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে।

সারাদেশে সংঘটিত একের পর এক ধর্ষণ ও আইনৃংখলার চরম অবনতির প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে এই বিক্ষোভ মিছিল হয়। মিছিল থেকে ধর্ষকদের বিরুদ্ধে ফাঁসি দাবি করে গগনবিদারী শ্লোগান দেয়া হয়।

জানা যায়, সম্প্রতি সারাদেশে সংঘটিত ঘনঘন ধর্ষণের প্রতিবাদসহ আইনশৃংখলার চরম অবনতির প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়।

দুপুর ১টার দিকে নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রী প্রথমে বিক্ষোভ মিছিল নিয়ে নবীনগর সরকারি কলেজে এসে একত্রিত হয়। এরপর কলেজ ক্যাম্পাসে ছাত্রীরা প্রচন্ড বিক্ষোভ মিছিল করতে থাকে। এখানে ধর্ষকদের ফাঁসি দাবি করে বিক্ষুব্ধ ছাত্রীদেরকে শ্লোগান দিতে দেখা যায়। এ সময় ধর্ষকদের ফাঁসি দাবি করে বৈষম্য বিরোধী ছাত্ররাও ছাত্রীদের সাথে কণ্ঠ মিলিয়ে বিভিন্ন শ্লোগান দেয়।

এ সময় কযেকজন ছাত্রী বক্তব্য রাখেন। পরে মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রক্ষিণ করে। এসময় পথচারীদেরকেও হাত নাড়িয়ে মিছিলকারীদের সমর্থন জানাতে দেখা যায়।

Facebook Comments Box

Posted ৫:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া