নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১০ মার্চ ২০২৫ | প্রিন্ট | 68 বার পঠিত
ট্রাক ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আজ ১০ মার্চ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চাঁনপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
ময়মনসিংহের ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার ভাইটকান্দি থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিক্সাটি ফুলপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে চাঁনপুর ব্রিজ এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিক্সার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরো তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ওসি বলেন, ট্রাকসহ চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Posted ৬:০৭ পূর্বাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah