বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষকের কঠোর শাস্তি চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ সভা

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   74 বার পঠিত

ধর্ষকের কঠোর শাস্তি চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ সভা

বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ওই স্কুলের সামনে জড়ো হতে শুরু করেন। এসময় তারা “তুমি কে আমি কে, আছিয়া, আছিয়া, ‘‘আমার বোনের কান্না আর না আর না’’, একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা গুলি কর, সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’’ শ্লোগান দেন।

সারা দেশে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন সচেতন শিক্ষার্থীরা। আজ ১০ মার্চ সোমবার বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের মূলফটকের সামনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আল-বশরী সোহান, সাইমুন সাদাব, আসিক শাহনাওয়াজ, শাহাদাৎ হোসেন ও শিক্ষার্থী হালিমা খাতুনসহ অন্যরা। বক্তারা বলেন, যদি আর কোনও ধর্ষণের ঘটনা ঘটে তাহলে প্রশাসন দায় এড়াতে পারবে না। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এসময় সড়কে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৮:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া