অনলাইন ডেস্ক | সোমবার, ১০ মার্চ ২০২৫ | প্রিন্ট | 88 বার পঠিত
সংগৃহীত ছবি
নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ ১০ মার্চ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কামাক্ষারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাসেল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ভাঙ্গারছেও গ্রামের আয়নাল হকের ছেলে রাসেল (২৬)। তিনি মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
আরেকজন একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে বকুল (১৬)। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের প্রতিবেশী নজরুল ইসলাম জানান, রাসেল বালুর পয়েন্টে কাজ করতেন। নিজের প্রয়োজনে একটা মোটরসাইকেল কিনে বোনের বাসা থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
নিহত বকুলের ভাই বুলবুল জানান, লাশ বাড়ি নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এদিকে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, বিষয়টি নিহতের ভাই ফোন করে আমাকে জানিয়েছেন। ঘটনাস্থলের পুলিশ লাশের সুরতহাল তৈরি করবেন।
Posted ১০:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah