শুক্রবার ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কালভার্টের পাশ থেকে মরদেহ উদ্ধার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ১১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   159 বার পঠিত

কালভার্টের পাশ থেকে মরদেহ উদ্ধার

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা পূর্বপাড়া এলাকায় একটি কালভার্টের পাশ থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১১ জুলাই শুক্রবার সকাল ৯টার দিকে একটি কার্টন থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালভার্টের পাশে স্থানীয়রা কার্টন দেখতে পান। কার্টনটি সন্দেহজনক মনে হলে তারা এগিয়ে গিয়ে খুলে দেখেন, ভেতরে একটি নবজাতক শিশুর মরদেহ রয়েছে। পরে তারা জয়দেবপুর থানায় খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, বানিয়ারচালা এলাকা থেকে ২-৩ দিনের একটি নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ সুরতহাল করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে নবজাতকের পরিচয় এবং মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ৫:১২ অপরাহ্ণ | শুক্রবার, ১১ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া