জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত
বই পড়ার অভ্যাস গড়ে তোলা, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে জ্ঞানচর্চায় আগ্রহী করা এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চবিদ্যালয় ও কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার চত্বরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। প্রতিযোগিতায় নির্ধারিত বই পড়ে নির্দিষ্ট বিষয়ের ওপর পরীক্ষায় অংশ নেয় তারা। পাশাপাশি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ইতিবাচক ব্যবহার সম্পর্কেও শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম। এ সময় বক্তব্য দেন বিশিষ্ট লেখক ও ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান এবং কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নুরুল ইসলাম আল মোশাররাফ ইবনে কাদির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করে সেরা শিক্ষার্থী নির্বাচনের লক্ষ্যে পরীক্ষা নেওয়া হয়েছে। বই পড়ার অভ্যাস গড়ে তোলা, শিক্ষার্থীদের বইমুখী করা এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
Posted ৩:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah