বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসির ৭৫ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ মে ২০২৪   |   প্রিন্ট   |   595 বার পঠিত

কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসির ৭৫ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ৩০ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী ৭৫ হাজার ৮৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছেন।

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের ৩০ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ৭৫ হাজার ৮৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে আবেদন করেছেন। এর মধ্যে গণিতে সবচেয়ে বেশি। গণিতে ১২ হাজার ১৭২টি আবেদন জমা হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম বলেন, আবেদন করা উত্তরপত্রগুলো পুনঃনিরীক্ষার নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই বাছাই শেষে আগামী ১১ জুন ফলাফল প্রকাশিত হবে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১২ ও ১৩ জুন কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, গত ১২ মে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ১৩ মে থেকে ১৯ মে পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ করা হয়। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২৩।

Facebook Comments Box

Posted ৬:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ মে ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ