মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কঙ্গোতে গণকবর: ১৭১ মরদেহ উদ্ধার, এম২৩’র বিরুদ্ধে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   230 বার পঠিত

কঙ্গোতে গণকবর: ১৭১ মরদেহ উদ্ধার, এম২৩’র বিরুদ্ধে হত্যার অভিযোগ

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহীদের সরে যাওয়ার পর দুটি গণকবর থেকে অন্তত ১৭১টি মরদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও একটি নাগরিক সমাজ সংগঠন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উভিরা শহরের উপকণ্ঠে কিরোমনি ও কাভিমভিরা এলাকায় এসব মরদেহ পাওয়া যায়। দক্ষিণ কিভু প্রদেশের গভর্নর জ্যাঁ-জ্যাক পুরুসি জানান, কিরোমনি থেকে প্রায় ৩০টি এবং কাভিমভিরা থেকে ১৪১টি মরদেহ উদ্ধার হয়েছে।

স্থানীয় সংগঠন ‘সিভিলিয়ান প্রোটেকশন নেটওয়ার্ক’ দাবি করেছে, নিহতরা এম২৩ বিদ্রোহীদের হাতে নিহত হয়েছেন। সংগঠনটির এক নেতা বলেন, ভুক্তভোগীদের সরকারপন্থি বাহিনী বা মিলিশিয়ার সদস্য সন্দেহে হত্যা করা হয়েছে। তবে সংগঠনটি অভিযোগ করে, কঙ্গোর সেনাবাহিনী তাদের গণকবর এলাকায় প্রবেশ করতে দেয়নি।

যদিও এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি। মানবাধিকার সংগঠনগুলো অতীতে কঙ্গোর সরকারি বাহিনী ও মার্চ ২৩ মুভমেন্ট (এম২৩) উভয়ের বিরুদ্ধেই বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের অভিযোগ তুলেছে।

খনিজসম্পদসমৃদ্ধ পূর্ব কঙ্গোর রুয়ান্ডা সীমান্তঘেঁষা অঞ্চল দীর্ঘদিন ধরে সংঘাতপ্রবণ। ২০১২ সালে প্রথম বড় সংঘর্ষ শুরু হয় এবং ২০২১ সালে পুনরায় সহিংসতা তীব্র আকার ধারণ করে। ২০২৫ সালের জানুয়ারিতে এম২৩ গোমা দখল করে এবং পরের মাসে বুকাভু নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে উভিরাও তাদের দখলে যায় বলে আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়।

পরে বিদ্রোহীরা শান্তি প্রক্রিয়ায় সহায়তার কথা বলে উভিরা থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়। এম২৩ দাবি করে, তারা সংখ্যালঘু তুতসি সম্প্রদায়ের অধিকার রক্ষায় লড়ছে। কঙ্গো সরকার বিদ্রোহীদের কঠোর সমালোচনা করে এবং প্রতিবেশী রুয়ান্ডা-র বিরুদ্ধে তাদের সহায়তার অভিযোগ তোলে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার হিসাবে, পূর্ব কঙ্গোর সংঘাতে এখন পর্যন্ত ৭০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। অঞ্চলটি বর্তমানে বিশ্বের অন্যতম বড় মানবিক সংকটে পরিণত হয়েছে। সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

Posted ৪:৩৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া