মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন জ্বালানি অবরোধের মধ্যে কিউবা ‘বন্ধুত্বপূর্ণভাবে’ দখলের ইঙ্গিত ট্রাম্পের

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   168 বার পঠিত

মার্কিন জ্বালানি অবরোধের মধ্যে কিউবা ‘বন্ধুত্বপূর্ণভাবে’ দখলের ইঙ্গিত ট্রাম্পের

ফাইল ছবি

কিউবার ওপর চলমান কঠোর জ্বালানি অবরোধের মধ্যেই দেশটিকে ‘বন্ধুত্বপূর্ণভাবে’ দখল করে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার হোয়াইট হাউস প্রাঙ্গণে টেক্সাস যাওয়ার উদ্দেশ্যে প্রেসিডেন্টশিয়াল হেলিকপ্টার মেরিন ওয়ানে ওঠার প্রস্তুতির সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি ইরান ও কিউবার মতো দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনাপূর্ণ সম্পর্ক নিয়ে কথা বলেন এবং উভয় দেশেই নতুন সরকার দেখতে চান বলে ইঙ্গিত দেন।

কিউবা প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটির সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে এবং তারা বর্তমানে গভীর সংকটে রয়েছে।
তিনি বলেন, “হয়তো আমরা কিউবার একটি বন্ধুত্বপূর্ণ দখল দেখতে পাব। শেষ পর্যন্ত আমরা খুব ভালোভাবেই কিউবাকে বন্ধুত্বপূর্ণভাবে দখল করে নিতে পারি।”

গত দুই মাস ধরে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপের মাধ্যমে কমিউনিস্ট শাসিত ক্যারিবীয় দ্বীপটিতে সরকার পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। শুক্রবারের বক্তব্যে ট্রাম্প আবারও কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে বলেন, দেশটি পতনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

তিনি আরও জানান, কিউবান–আমেরিকান বংশোদ্ভূত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের উপকূল থেকে মাত্র ১৪৫ কিলোমিটার দূরের দেশ কিউবার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক দীর্ঘদিন ধরেই বৈরী। ১৯৬০-এর দশক থেকে যুক্তরাষ্ট্র দ্বীপটির ওপর পূর্ণ বাণিজ্য নিষেধাজ্ঞা বজায় রেখেছে, যা কিউবার অর্থনীতিকে দুর্বল করে রেখেছে।

উত্তেজনা নতুন মাত্রা পায় গত ৩ জানুয়ারি, যখন ট্রাম্প কিউবার ঘনিষ্ঠ মিত্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে সামরিক অভিযানের নির্দেশ দেন। ওই অভিযানে ভেনেজুয়েলার বাহিনীর পাশাপাশি প্রায় ৩২ জন কিউবান সৈন্য নিহত হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এরপর ১১ জানুয়ারি ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলা থেকে আর কোনো তেল বা অর্থ কিউবায় যাবে না। ২৯ জানুয়ারি এক নির্বাহী আদেশে তিনি হুঁশিয়ারি দেন—যেসব দেশ সরাসরি বা পরোক্ষভাবে কিউবাকে তেল সরবরাহ করবে, তাদের ওপর শুল্ক আরোপ করা হবে।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, কিউবার বিদ্যুৎ ব্যবস্থা মূলত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল; জ্বালানি সরবরাহ পুনরুদ্ধার না হলে সেখানে গুরুতর মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।

ট্রাম্প প্রশাসন পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের লক্ষ্য আড়াল করেনি। ২০২৫ সালের অভিষেক ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে “পুনরায় বর্ধিষ্ণু জাতি” হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন, যার মধ্যে ভূখণ্ড সম্প্রসারণের সম্ভাবনাও উল্লেখ ছিল।
সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

Posted ৪:২৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া