মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিন ভূমি দখলে ইসরায়েলের নতুন আইনের তীব্র নিন্দা বাংলাদেশের

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   231 বার পঠিত

ফিলিস্তিন ভূমি দখলে ইসরায়েলের নতুন আইনের তীব্র নিন্দা বাংলাদেশের

ইসরায়েল সরকারের ফিলিস্তিন ভূখণ্ড দখলের উদ্দেশ্যে প্রণীত নতুন ভূমি ক্রয় আইনকে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি নির্বাহী কমিটির সভায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ইসরায়েল আল কুদস আল শরিফসহ অধিকৃত ফিলিস্তিনি ভূমির আইনি ও জনতাত্ত্বিক বৈশিষ্ট্য পরিবর্তনের চেষ্টা করছে।

তিনি ফিলিস্তিনিদের ভূমির অধিকার সুরক্ষার আহ্বান জানান। ইসরায়েল সরকার এমন পরিকল্পনা অনুমোদন করেছে, যেখানে ফিলিস্তিনিরা মালিকানা প্রমাণ করতে না পারলে পশ্চিম তীরের বৃহৎ অংশ ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে দাবি করা হবে। এ পদক্ষেপকে দখলের নতুন রূপ হিসেবে আখ্যায়িত করেছেন অনেকে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভূমি ক্রয় প্রক্রিয়া সহজ করা এবং নিবন্ধন সাধারণের জন্য উন্মুক্ত করার মাধ্যমে ফিলিস্তিনি ভূমি মালিকদের ‘ভীতি ও হয়রানির’ মুখে ফেলা হচ্ছে। তিনি এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং সামাজিক শৃঙ্খলার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন।

খলিলুর রহমান দুই রাষ্ট্র সমাধানের পুনর্বিচারের কথাও বলেন, যেখানে পূর্ব জেরুজালেম হবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী। এছাড়া তিনি গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক মানবিক সহায়তার বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় বাংলাদেশের প্রতিনিধি দল হিসেবে হুমায়ুন কবির, এম ফরহাদুল ইসলাম ও এম জে এইচ জাবেদ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া