অনলাইন ডেস্ক | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 91 বার পঠিত
সংগৃহীত ছবি
রাশিয়ার পূর্বাঞ্চলের আমুর অঞ্চল-এ একটি বেসরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, আগের দিন রাডার থেকে নিখোঁজ হওয়া ‘রবিনসন’ মডেলের হেলিকপ্টারটি উদ্ধার করা হলেও আরোহীদের কেউ বেঁচে নেই।
আমুর অঞ্চলের প্রশাসনের বিবৃতিতে বলা হয়, রোমনেনস্কি জেলায় নিখোঁজ হেলিকপ্টারের অনুসন্ধান অভিযান শেষ হয়েছে। অভিযানে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পূর্ব-সাইবেরিয়ান পরিবহন প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, হেলিকপ্টারটির মালিক ছিলেন নিহত পাইলট নিজেই এবং তার এটি চালানোর অনুমতি ছিল না। এছাড়া যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আকাশযানটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিতও হয়নি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Posted ৫:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah