সাব্বির, চট্টগ্রাম থেকে : | বুধবার, ১৬ জুলাই ২০২৫ | প্রিন্ট | 76 বার পঠিত
চট্টগ্রাম নগরের খুলশীতে গাড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনা ঘটে ১৫ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ৩টায় নগরের টাইগারপাস মোড়ে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় আহত এক যুবককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। লাশ চমেক মর্গে রাখা হয়েছে।
Posted ৭:০৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah