নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১০ মার্চ ২০২৫ | প্রিন্ট | 110 বার পঠিত
দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিতে ছাত্র-জনতা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যাগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রাতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রধান ফটক থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মেহরুন নেসা মুনিয়া, রেহনা বুশরা, তানিশা, ফাহিমা প্রমুখ।
এ সময় বক্তারা সম্প্রতি শিশু আছিয়ার ধর্ষণকারীসহ দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতনের সাথে জড়িত অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানান।
Posted ৮:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah