জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ১৬ জুলাই ২০২৫ | প্রিন্ট | 103 বার পঠিত
প্রতীকী ছবি
গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ার হোসেন এলু (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ ১৬ জুলাই বুধবার বিকেলে চারটার দিকে টঙ্গীর নামাবাজার বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আনোয়ার হোসেন এলু টঙ্গীর মিলগেট নামা বাজার বস্তির মৃত আবুল হাসেমের ছেলে। তিনি গত ২০২৩ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৫৫ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে নিজ বাড়ির ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার মেরামত করতে যান তিনি। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
Posted ৩:৫৮ অপরাহ্ণ | বুধবার, ১৬ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah