নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ | প্রিন্ট | 440 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের বাউচাইল গ্রামে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সাইফুল ইসলাম (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি মৃত মনাফ মিয়ার ছেলে।
নিহতের মেয়ে ইভা আক্তার বলেন, বৃহস্পতিবার সকালে বাবা আম পাড়তে গাছে উঠলে সেখান থেকে পড়ে গুরুতর আহত হন। দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেরুনেছা বলেন, সাইফুল ইসলাম নামের ওই ব্যক্তি আম গাছ থেকে পড়ে মারা গেছেন। হাসপাতালে আনার সময় পথিমধ্যে তিনি মারা যান।
Posted ৫:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah