বৃহস্পতিবার ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   444 বার পঠিত

নবীনগরে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে ফেসবুক লাইভে এসে নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আব্দুর রশিদ (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

আজ ১১ জুলাই বৃহস্পতিবার ভোরে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবক সেমন্তঘর উত্তর পাড়ার মো. জালাল মিয়ার ছেলে। নিহত আব্দুর রশিদ এর ফেসবুক ওয়ালে ৬ মিনিটের ভিডিওতে দেখা যায়, তিনি বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টায় তার ফেসবুক লাইভে আসেন। এর আগে তিনি তার ঘরের সিলিংয়ে একটি রশি বেঁধে রাখেন। লাইভ চালু করে তিনি একটি টেবিলে উঠে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরিবার সূত্রে জানা যায়, সে চট্টগ্রামে বেকারির মালামাল সরবরাহ করত। চট্টগ্রাম থেকে বাড়িতে এসে তার নিজ ঘরে তার ফেসবুক ওয়াল থেকে লাইভে এসে ঘরের সিলিং এর সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবু বক্কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রশিদের লাশ ঝুলন্ত অবস্থায় তার নিজ ঘর থেকে উদ্ধার করি। পরিবার সূত্রে জানতে পারি, সে মাদকাসক্ত ছিল। সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ