বৃহস্পতিবার ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ মে ২০২৪   |   প্রিন্ট   |   457 বার পঠিত

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন মিয়া (১৭) নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। জীবন মিয়া নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ার ভাড়াটিয়া বাছির মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি জেলার নাসিরনগর উপজেলার খাগালিয়া।

গতকাল শনিবার রাত সাড়ে ১০ টার নবীনগর পৌরসভার একটি অটোরিকশার গ্যারেজে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোচালক জীবন প্রতিদিনের মতো গ্যারেজ থেকে অটো নিয়ে কাজের সন্ধানে বের হন। কিন্তু শনিবার রাতে বিদ্যুৎ না থাকায় গ্যারেজ থেকে ভাড়া বাড়িতে গাড়ি নিয়ে এসে বিদ্যুতের তার টেনে নিজেই গাড়িতে চার্জ দিচ্ছিলেন। এ সময় জীবন তার মাকে বিদ্যুতের সুইচ অফ করতে বলে কিছুক্ষণের মধ্যেই সে মাটিতে পড়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের পরিবারের লোকেরা লাশ বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, এই রকম ঘটনা শুনেছি। কেউ অভিযোগ করেনি।

Facebook Comments Box

Posted ১:৫৫ অপরাহ্ণ | রবিবার, ২৬ মে ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ