নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৫ জুলাই ২০২৪ | প্রিন্ট | 496 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে বিদ্যুৎপৃষ্টে ফয়সাল নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। গতকাল ৪ জুলাই বৃহস্পতিবার বিকেল উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল বাড়াইল গ্রামের মিজান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, ফয়সাল পেশায় ইলেকট্রিশিয়ান।
বিকেলে ফয়সাল, হুমায়ূন মিয়ার একটি ভবনে ড্রিল মেশিন দিয়ে ওয়ারিংয়ের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে অসংখ্যজনক অবস্থায় উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
Posted ৩:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ জুলাই ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah