বৃহস্পতিবার ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে যানজটে ট্রাফিকের দায়িত্ব পালন করছে সংবাদকর্মীরা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   473 বার পঠিত

নবীনগরে যানজটে ট্রাফিকের দায়িত্ব পালন করছে সংবাদকর্মীরা

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে সড়কের যানজট নিরসনের জন্য রোদ- বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করতে সংবাদকর্মীরাও মাঠে নেমেছেন।

আজ ৯ আগস্ট শুক্রবার সকাল থেকে নবীনগর পৌরসভার মাঝিকাড়া ব্রীজের সামনে নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক নয়া দিগন্ত ও বিজয় টিভির প্রতিনিধি জালাল উদ্দিন মনিরের নেতৃত্বে শরিফ উদ্দিন, ইকরাম হোসেন, সঞ্জয় শীলসহ আরও কয়েকজন সংবাদকর্মীকে যানজট নিরসনে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

দায়িত্ব পালনকারীরা যানবাহনগুলো নদীর পাড়ের রাস্তা দিয়ে শহরে প্রবেশ করতে দিচ্ছে এবং মুল সড়ক দিয়ে সকল গাড়ি বের হচ্ছে। চালকরাও নিয়ম মেনে চলার কারণে গোটা নবীনগর শহর রয়েছে যানজট মুক্ত। এতে করে গাড়ির চালক ও যাত্রীরা অনেক খুশি, যানজট মুক্ত সড়কে যাতায়াত করতে পেরে।

এ বিষয়ে জালাল উদ্দিন মনির বলেন, এই দেশ আমাদের সকলের, হাজারো মানুষের রক্তের বিনিময়ে নতুন করে স্বাধীনতা পেয়েছি, দেশটাকে নতুন করে মেরামত করতে হবে।

সরকারের পক্ষে একটি রাষ্ট্রএকা মেরামত করা সহজ হবে না, সে কারণে আমাদের সকলকে আরও সচেতন ও দায়িত্বশীল হয়ে নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। দেশ মেরামত কাজে অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।

Facebook Comments Box

Posted ১:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ