বৃহস্পতিবার ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে মাছ ধরতে গিয়ে পাওয়া গেলে গ্রেনেড

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   137 বার পঠিত

নরসিংদীতে মাছ ধরতে গিয়ে পাওয়া গেলে গ্রেনেড

নরসিংদীর মনোহরদীতে বিলে মাছ ধরতে গিয়ে পাওয়া গেলো গ্রেনেড। গত ২ মার্চ সোমবার বিকেলে উপজেলার দিগাকান্দি গ্রামের দুয়ার বিলে মাছ ধরতে গিয়ে গ্রেনেড সাদৃশ্য বস্তুটি পান স্থানীয় শিখা বেগম নামে এক নারী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সেমাবার বিকেলে উপজেলার শুকুন্দী ইউনিয়নের দিগাকান্দি গ্রামের দুয়ার বিলে মাছ ধরতে নামেন শিশুরা। বিকেল বেলা এক শিশুকে তার মা শিখা বেগম বিল থেকে আনতে যায়। এসময় ওই নারীর পায়ের নিচে একটি ভারি বস্তু অনুভূত হয়। পরে তিনি ওই বস্তুটি পানির নিচ থেকে তুলে বিলের ধারে নিয়ে আসেন। বস্তুটি তিনি ধুয়ে মুছে পরিস্কার করে বাড়ি নিয়ে আসলে আশপাশের মানুষের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়। ছোট্ট শিশুরাও মনের আনন্দে বস্তুটি নিয়ে খেলাধুলা শুরু করে। পরে ওই বস্তুুটি দেখে এলাকাবাসীর মনে সন্দেহ হয়। পরে স্থানীয় একব্যক্তি ৯৯৯ এর মাধ্যমে বিষয়টি মনোহরদী থানা পুলিশকে অবহিত করেন। থানার ওসির নির্দেশে একদল পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ সেখানে গিয়ে দেখে বস্তুটি পুরাতন জং ধরা গ্রেনেড সদৃশ বস্তু। পুলিশ সাথে সাথে থানার উর্ধতন কর্মকর্তাকে ঘটনাটি অবহিত করে। পরে গ্রেনেড সদৃশ বস্তুটি পুলিশ হেফাজতে নিয়ে পানির নিচে রাখা হয় এবং বোম ডিসপোজাল ইউনিট ঢাকাকে অবহিত করা হয়।

এ ব্যাপারে শিখা বেগম জানান, বাচ্চারা মাছ ধরতে বিলে নামে, তাদের আনতে আমি বিকেলে বিলে যায়। বিলের পানিতে পা দিতেই শক্ত কিছু একটা আমার পায়ে লাগে, পরে তা উঠিয়ে দেখি ভারি লোহার মত কিছু একটি। প্রথমে ভেবেছি গুপ্তধন। তবে লোহা যেহেতু, বাড়ি নিয়ে যায়, বিক্রি করতে পারবো। এ ভেবেই আমি বাড়ি নিয়ে আসি, এর চেয়ে বেশী কিছু আমি জানিনা। পরে এলাকার কয়েকজন এটা দেখে গ্রেনেড বলতে থাকে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে এটা নিয়ে যায়।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে পানির নিচে রাখা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বোম ডিসপোজাল ইউনিট ঢাকাকে অবহিত করা হয়। টিম আসার পর বিস্তারিত বলা যাবে।

Facebook Comments Box

Posted ৭:৫০ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ