রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন বছর ৭ মাস পর শপথ নিলেন ইউপি সদস্য

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ০৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   284 বার পঠিত

তিন বছর ৭ মাস পর শপথ নিলেন ইউপি সদস্য

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে নির্বাচনের তিন বছর সাত মাস পর শপথ নিলেন ইউনিয়ন পরিষদের সদস্য। আজ ৭ জুলাই সোমবার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিনের কাছে তিনি শপথ গ্রহণ করেন। শপথ নেওয়া মোহাম্মদ বাচ্চু মিয়া উপজেলার ভলাকূট ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের বলিখোলা গ্রামের বাসিন্দা। নিয়মবহির্ভূতভাবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন তার প্রতিদ্বন্দ্বী মো. তৈয়ব হোসেন।

জানা যায়, ২০২১ সালের নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে মোহাম্মদ বাচ্চু মিয়ার সাথে অংশগ্রহণ করেন তৈয়ব হোসেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী কোনো ফেরারি আসামি অংশগ্রহণ করতে পারেন না। ওই সময় তৈয়ব হোসেন একজন ফেরারি আসামি ছিলেন।

বিষয়টি মোহাম্মদ বাচ্চু মিয়া নির্বাচন কমিশনকে জানালেও অদৃশ্য কারণে তৈয়ব হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে নির্বাচনে তৈয়ব হোসেন বিজয়ী হন। এ নিয়ে নির্বাচনের এক মাস পর আদালতে মামলা দায়ের করেন। মামলার তিন বছর সাত মাস পর আদালতের রায় জিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শপথ গ্রহণ করেন।

এ বিষয়ে মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, আদালতের রায়ে আমি সন্তুষ্ট। দীর্ঘ সময় পর হলেও আমি মেম্বার হিসেবে শপথ নিয়ে খুশি।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন বলেন, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তাকে শপথ পাঠ করানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:১৬ অপরাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া