মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ পলিথিনসহ আটক ১

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   78 বার পঠিত

নিষিদ্ধ পলিথিনসহ আটক ১

বরিশাল নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিনসহ এক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৮ সদস্যরা। আজ ১৩ নভেম্বর বুধবার ভোর রাতে এ অভিযান পরিচালনা করা হয় বলে র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর সোহেল রানা জানিয়েছেন। আটক আক্কাস আলী হাওলাদার নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুরের ৩ নং গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত আ. হামিদ হাওলাদারের ছেলে।

উপ-অধিনায়ক মেজর সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আক্কাস নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয়ের জন্য মজুদ করেছে। এ খবর পেয়ে রাত আড়াইটার দিকে তাদের একটি দল পলাশপুর গুচ্ছগ্রামে আক্কাসের বাসায় অভিযান করেন। এ সময় আক্কাসের বাসা থেকে ২১ বস্তায় থাকা দুই হাজার ১৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয় আক্কাসকে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে আক্কাসের বিরুদ্ধে মহানগর পুলিশের কাউনিয়া থানায় মামলা করেছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সহায়তা করেছেন বলে জানান মেজর সোহেল রানা।

Facebook Comments Box

Posted ৩:২৬ অপরাহ্ণ | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া