মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   85 বার পঠিত

প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে মানববন্ধন

বিজয়নগরের চর-ইসলামপুর ইউনিয়নের মোহাম্মদপুর সুন্নিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল আলমগীর হোসেনের অর্থ আত্মসাতের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী।

আজ ৭ নভেম্বর বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের ইবতেদায়ে শিক্ষক আব্দুর রহমান হুজুর, প্রতিষ্ঠানের কৃষি শিক্ষক নূরে আলম, শিক্ষক আক্তার হোসেন, ইউপি সদস্য হাজী আবুল কালাম, সাবেক শিক্ষার্থী মোঃ মাসুক, সাইদুল ইসলাম, মহসিন পারভেজ প্রমুখ।

বক্তারা দাবি করেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সাথে রেজাল্ট করে আসছে। কিন্তু মাদ্রাসার প্রিন্সিপাল পদে আলমগীর হোসেন যোগদানের পর থেকে মাদ্রাসায় শিক্ষার মান উন্নোয়ন বাদ দিয়ে দুর্নীতির মহোৎসব শুরু করেন। তাদরে অভিযোগ, সরকারি ফান্ড থেকে প্রাপ্ত টাকা উত্তোলন করে করে ভূয়া বিলের মাধ্যমে আত্মসাত করে। বিভিন্ন সময় মাদ্রাসার শিক্ষার্থীদের কাছ থেকে উপবৃত্তি, ফরম ফিলাপ, প্রবেশপত্র, শিক্ষকদের টিউশন ফি এর নাম করে অতিরিক্ত টাকা আদায় করে। এসব টাকার ব্যয় সংক্রান্ত বিল-ভাউচার দেখাতে ব্যর্থ হয়েছেন। নিয়োগ প্রাপ্তির পর কম্পিউটার অপারেটর ও আয়ার কাছ থেকে উৎকোচ নেন প্রিন্সিপাল আলমগীর হোসেন। শিক্ষা প্রতিষ্ঠানটির রেজাল্ট দিন দিন খারাপ হতে শুরু করে। এ বিষয়ে কোন কথা বললেই বিভিন্ন ভাবে হয়রানি চেস্টা করা হয়। ছাত্রীদের হিজাব পড়তে বাঁধা প্রদান করেন তিনি। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দেয় শিক্ষকরা ও স্থানীয় এলাকাবাসী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম অভিযোগপত্রের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত হচ্ছে। এখন বিষয়টি নিয়ে কিছু বলা যাবে না। তদন্ত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ২:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া