মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বই পড়ে পুরস্কার পেল ২১ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   142 বার পঠিত

বই পড়ে পুরস্কার পেল ২১ শিক্ষার্থী

লাইব্রেরিতে উপস্থিত থেকে বই পড়ায় ২১ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল ৬ নভেম্বর বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

নাসিরনগরে অক্টোবর মাসে সর্বাধিক দিন লাইব্রেরিতে উপস্থিত থেকে বই পড়ায় এ পুরষ্কার দেওয়া হয়। নাসিরনগরের ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, দেশের অনেক উপজেলায় কোনো পাবলিক লাইব্রেরি নেই।

নাসিরনগরবাসীর সৌভাগ্য যে উপজেলায় একটি পাবলিক লাইব্রেরি রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উপজেলায় একটি বইমেলার আয়োজন করি, বইমেলায় তখন শিক্ষার্থীদের উৎসাহ দেখি। তখন জানতে পারি যে নাসিরনগরের একটি পাবলিক লাইব্রেরি রয়েছে। তখন এই লাইব্রেরিতে দুই থেকে তিনজন শিক্ষার্থী বই পড়তে আসতো। তখন ঘোষণা দেওয়া হয়, যে শিক্ষার্থীরা লাইব্রেরিতে এসে বই পড়বে তাদের পুরস্কৃত করা হবে। এরপর থেকে প্রতিদিন প্রায় গড়ে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী প্রতিদিন লাইব্রেরিতে বই পড়তে আসে।

তিনি আরো জানান, মেধাভিত্তিক সমাজ গঠনে বই পাঠের কোনো বিকল্প নেই। নাসিরনগর উপজেলা পাবলিক লাইব্রেরি নাসিরনগরে মননশীল পাঠক তৈরিতে ভূমিকা রাখবে। পাবলিক লাইব্রেরিতে অনেক কিছু সংস্কার করা হয়েছে। আরো কিছু সংস্কার করা হবে। ছাত্র-ছাত্রীরা অনেকগুলো বইয়ের নাম বলেছিলো, সেই বইগুলো তাদের পড়ার ব্যবস্থা করে দিয়েছি।

পুরস্কার পাওয়া শিক্ষার্থীরা হলেন, বালিকা বিভাগে ২২ দিন উপস্থিত থেকে প্রথম হয়েছে হাফছা বেগম, সুমাইয়া আফরিন, সাদিয়া বুশরা, নুসরাত সাকুরা, নুসরাত জাহান সোহা, ঈরিনা মঈন ভূঁইয়া, লামিয়া আক্তার। ২১ দিন উপস্থিত থেকে দ্বিতীয় হয়েছে অনামিকা বৃষ্টি। ২০ দিন উপস্থিত থেকে তৃতীয় হয়েছে ইস্পা আক্তার ও শাহ-সামিয়া।

বালক বিভাগে ২২ দিন উপস্থিত থেকে প্রথম হয়েছে স্নেহাল গোপ পান্না, পৃথিবী দাস সূর্য্য, মেহেদী হাসান, আব্দুল গফফার মাহাদী ও আরিয়ান ইসলাম। ২১ দিন উপস্থিত থেকে দ্বিতীয় হয়েছে সৌমিক রায়, আশরাফুল হক ও ওমর ফারুক। ২০ দিন উপস্থিত থেকে তৃতীয় হয়েছে তন্ময় সরকার, শয়ন গোপ ও গগনদীপ কুন্ডু।

Facebook Comments Box

Posted ২:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া