আরিফুর রহমান আরিফ | মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 233 বার পঠিত
আজকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ৭৮০ মেডিসিন এভিনিউতে বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন (অব) কনেকটিকাট (বাক) কর্তৃক আয়োজিত আগামী ২০২৬ সালের কর্মপরিকল্পনা ও নতুন উপদেষ্টা কমিটির এবং বাকের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কনেকটিকাট বাংলাদেশী কমিউনিটির সম্মাণিত সাধারণ সদস্য ও কনেকটিকাটে বিভিন্ন সিটিতে বসবাসরত সকল প্রবাসী ও পরিবারের নিকট বাকের আগামী দিনের প্রতিটি কর্মসূচি বা কার্যক্রম সাধারণ মানুষের নিকট বা তাদের পরিবারের সদস্যদের অবহিত বা অবগত করার জন্য সিন্ধান্ত গ্রহিত হয়।
বাকের সকল প্রকার কার্যক্রম বিভিন্ন সমাজিক ও ফেইসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে অবহিত করা সিদ্ধান্ত গৃহীত হয়। কার্যকরী কমিটির সকলকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করার অনুরোধ করার হয়। আগামী দিনে বাকের উন্নয়ন মূলক ও সেবা মূলক এবং জাতীয় দিবস যেমন স্বাধীনতা দিবস এবং পহেলা বৈশাখ পালন করার সিদ্ধান্ত হয়। বাকের বিভিন্ন অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান ও প্রচার করার জন্য অনুরোধ করা হয়। বাক একটি সমাজিক ও অরাজনৈতিক সংগঠন এবং কানেকটিকাটের আমব্রেলা সংগঠন এই সংগঠনের কর্মসূচি সকলের অবগত করার সিদ্ধান্ত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সিনিয়র সহ সভাপতি সহ কার্যকরী কমিটির সকলেই একই সিদ্ধান্তে একমত পোষণ করেন। পরিশেষে সভাপতি সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সভার কাজ সমাপ্ত করেন।
Posted ৫:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah