রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ২৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   112 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেছে। ২৪ জুন মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষাবিষয়ক উপদেষ্টার কাছে স্মারকলিপি তুলে দেন জেলার কৃতি শিক্ষার্থীরা। একইসাথে এর অনুলিপি প্রধান উপদেষ্টা ও অর্থ-পরিকল্পনা উপদেষ্টার কাছেও পাঠানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়- ঐতিহ্যবাহী জেলা ব্রাহ্মণবাড়িয়া অর্থনৈতিক ও ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ হলেও স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও এখানে সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়নি।

আরো উল্লেখ করা হয়- প্রায় ৩৪ লাখ জনসংখ্যার এই জেলায় রয়েছে গ্যাসক্ষেত্র, বিদ্যুৎ কেন্দ্র, সারকারখানা, নদীবন্দর, স্থলবন্দর এবং কৃষিপ্রধান অর্থনীতি। সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হলে জেলার পাশাপাশি আশপাশের শিক্ষার্থীরাও উপকৃত হবে।

Facebook Comments Box

Posted ৮:৪৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া