শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সূর্যমুখী স্কুলে ৮৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ২৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   39 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় সূর্যমুখী স্কুলে ৮৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রাথমিক ও জুনিয়র বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৮৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সূর্যমুখী কিন্ডারগার্টেন এন্ড গার্লস হাই স্কুল।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, বাণিজ্য মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহিরুল হক জহির, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি এবং সূর্যমুখী কিন্ডারগার্টেন এন্ড গার্লস হাই স্কুল নির্বাহী কমিটির সদস্য হাজী সৈয়দ এমরানুর রেজা।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক নিগার সুলতানা ও ইয়ারুফ মিয়া।

অনুষ্ঠানে অতিথিরা প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৮৩ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সংবর্ধনা ও পুরস্কার বিতরণ শেষে বিদ্যালয়ের শিক্ষক জিয়া আমিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নান্দনিক বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।

মেধার এমন মূল্যায়নে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১:৩২ অপরাহ্ণ | শনিবার, ২৯ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া