বৃহস্পতিবার ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় স্কাউটস দিবস পালিত

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   35 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় স্কাউটস দিবস পালিত

“নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ায় স্কাউটস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা স্কাউটস ও জেলা রোভার স্কাউটসের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।

সকাল ১০টায় শহরের ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা, স্কাউট ও রোভার স্কাউট পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছা. সাবিনা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক লিপন মজুমদার (পিআরএস), যিনি সংক্ষিপ্তভাবে স্কাউট আন্দোলনের ইতিহাস তুলে ধরেন।

স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভার স্কাউট সম্পাদক অলি আহাদ রতন। এছাড়া বক্তব্য দেন ডিআরএসএল মো. আশরাফুল ইসলাম হাজারী, সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফখরিয়া এবং বিদ্যালয়ের স্কাউট লিডার মো. আকবর আলীসহ অনেকে।

স্কাউটস দিবসের কর্মসূচিতে প্রায় ১৫০ জন স্কাউট ও রোভার স্কাউট অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ দীঘির পাড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে দিবসটির কর্মসূচির সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

Posted ৫:৩১ অপরাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ