সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   112 বার পঠিত

শ্রীপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

গাজীপুরের শ্রীপুরে অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমির এইচএসসি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান আজ ১৭ জুন মঙ্গলবার প্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আয়োজিত অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে শিক্ষার্থীদের বিদায় জানানো হয়।

অধ্যাপক রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং প্রভাষক নুরুল আমিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ইউসিসিএ সভাপতি মাহফুজুল হাসান হান্নান, শ্রীপুর পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, ১নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, ভাওয়াল গড় ইউনিয়নের চেয়ারম্যান ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক, হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান সজল, মুক্তিযোদ্ধা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাশেম,

গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আরাফাত হোসেন বেপারী, প্রাইম স্টার একাডেমির পরিচালক ও প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন এবং অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমি এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাওসিফুল ইসলাম রিয়াদ প্রমুখ। আলোচনা শেষে শান্তিনগর কওমী মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি আবু বকর হাম্মাদী মোনাজাত পরিচালনা করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবেগাপ্লুত হয়ে বলেন, বিদায় মানে যেন বিচ্ছেদের এক কবিতা, যা হৃদয়কে দুঃখ ভারাক্রান্ত করে, দু’চোখ অশ্রুসজল হয়। বিদায় কেবল ক্ষণিকের, আজীবনের জন্য নয়। হৃদয়ের স্মৃতিপটে তোমরা আমাদের হৃদয়ে থেকে যাবে। এই বিদায় আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার, নিজের অমিত সম্ভাবনা মেলে ধরার, নিজের যোগ্যতা, মেধা ও পরিশ্রম দিয়ে নিজের জীবন গড়ার পদক্ষেপ।

অধ্যাপক রফিকুল ইসলাম আরো বলেন, কলেজে প্রতিটি মুহূর্তে তোমাদের স্পর্শ লেগে আছে, এই কলেজ প্রাঙ্গণ তোমরা ভরিয়ে রেখেছিলে তোমাদের সবার উপস্থিতির মাধ্যমে, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিভার মাধ্যমে। এই কলেজকে তোমরা গর্বিত করেছ, সম্মানিত করেছ আমাদের সকলকে।

শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, জীবনে সব সময়ই বড় স্বপ্ন দেখবে এবং সেটা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করবে দেখবে তোমরা অনেক দূর এগিয়ে গেছ। তোমাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। শুভ হোক তোমাদের আগামীর পথচলা।

Facebook Comments Box

Posted ৬:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া