বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা শাহ আলমের মৃত্যু

মোঃ আব্দুলাহ আল মামুন সাব্বির, চট্টগ্রাম থেকে :   |   শনিবার, ০২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   123 বার পঠিত

সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা শাহ আলমের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন লেখক, গবেষক ও বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু (৭৩)। আজ ২ আগস্ট শনিবার ভোরে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মহিউদ্দিন শাহ আলম নিপু মিরসরাই উপজেলার মিরসরাই সদর (৯ নম্বর) ইউনিয়নের জোড়পুনি গ্রামের কাদির বক্স ভুঁইয়া বাড়ির মৃত মোহাম্মদ ওয়াজি উল্লাহর চতুর্থ ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাবেক সভাপতি, মিরসরাই এডুকেশন সোসাইটি চট্টগ্রামের উপদেষ্টা, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি, আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশের সাবেক গভর্নর, মিরসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রামের উপদেষ্টা, কালধারার প্রকাশক ও একাধারে সমাজকর্মী ও সাহিত্যপ্রেমী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, ১ আগস্ট শুক্রবার রাতে রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শেষে রিকশাযোগে আত্মীয়ের বাসায় যাওয়ার পথে দ্রুত গতির মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে উদ্ধার করে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ২ আগস্ট শনিবার ভোরে তিনি মারা যান।

নিহত শাহ আলম নিপুর ছেলে নাফিজ সাদেকিন বলেন, আমার বাবা ঢাকা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যান। শনিবার রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদে প্রথম জানাযা এবং ৩ আগস্ট রবিবার সকাল ১১টায় গ্রামের বাড়ি মিরসরাইয়ের মিঠাছরা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Facebook Comments Box

Posted ৫:৪২ অপরাহ্ণ | শনিবার, ০২ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া