সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে শিক্ষা সচেতনতা বিষয়ক সেমিনার

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   161 বার পঠিত

সরাইলে শিক্ষা সচেতনতা বিষয়ক সেমিনার

“সরাইল উপজেলার শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” বিষয়ক এক সেমিনার আজ ৫ মে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে উপজেলার শিক্ষা ব্যবস্থার বর্তমান চিত্র, বিদ্যমান চ্যালেঞ্জ, কাঠামোগত দুর্বলতা, মানোন্নয়নের প্রতিবন্ধকতা ও সম্ভাব্য সমাধানের পথ নির্দেশনা বিশদভাবে তুলে ধরা হয়।

সেমিনারে উপজেলার সকল কলেজের অধ্যক্ষগণ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, বিভিন্ন মাদ্রাসার সুপারগণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ অংশগ্রহণ করেন। প্রায় চার ঘণ্টাব্যাপী সেমিনারে অংশগ্রহণকারীরা মূল প্রবন্ধের আলোকে মুক্ত আলোচনা করেন এবং স্থানীয় শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যার মূল কারণ নির্ণয় ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে গঠনমূলক মতামত প্রদান করেন।

শিক্ষক ঘাটতি, অবকাঠামোগত সমস্যা, শিক্ষার্থীদের ঝরে পড়ার হার, পাঠদানের মান, প্রযুক্তি ব্যবহার ও অভিভাবকদের সচেতনতার অভাবসহ বিভিন্ন বিষয় উঠে আসে আলোচনায়।

সেমিনারে উপজেলার শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে ও ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সেমিনার শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “শিক্ষার মানোন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। আজকের আলোচনাগুলো আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে সহায়ক হবে এবং সকলে মিলে কাজ করলে সরাইল উপজেলার শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন নিশ্চিত করা সম্ভব।

Facebook Comments Box

Posted ৫:৩৫ অপরাহ্ণ | সোমবার, ০৫ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া